শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

গাজীপুরে টেক্সটাইল মিলে আগুন, দগ্ধ ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের শ্রীপুরে নোমান শিল্প গ্রুপের জারবা টেক্সটাইল মিলের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আটজন দগ্ধ হয়েছেন। গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, রংপুরের গঙ্গাচরা উপজেলার বাদশা মিয়ার ছেলে আরিফুল ইসলাম (২৫), মিজান (২৭), সাইফুল (২৬), সজীব (২৮) ও হাফিজ (৩০)। এছাড়া আহত হয়েছেন আরও তিনজন। তারা হলেন, কারখানার রক্ষণাবেক্ষণ অফিসার বরিশালের বাবুগঞ্জ উপজেলার আব্দুর রউফ হাওলাদারের ছেলে রিপন মিয়া (৩০), রংপুরের তারাগঞ্জ উপজেলার শফিকুল ইসলামের ছেলে কারখানার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার খলিল মিয়া (২৪) ও বরগুনার আমতলী উপজেলার ইসমাইল গাজীর ছেলে কারখানার ফায়ার অফিসার সিদ্দিকুর রহমান (৩৮)।

মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারুক জানান, গুরুতর দগ্ধ মিজান, সাইফুল, সজীব ও হাফিজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের হাসপাতালেই চিকিৎসা দেয়া হচ্ছে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাম প্রাসাদ পাল জানান, গ্যাসের অতিরিক্ত চাপের কারণে জেনারেটর রুমের পাশে গ্যাসলাইন ফেটে আগুন বের হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ দুর্ঘটনায় পাঁচজন দগ্ধ ও তিনজন আহত হয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ