শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় নূপুর (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শ্রাবণী (১৪) নামে এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে।

শনিবার (১৩ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে বিমানবন্দর রেলস্টেশনের উত্তর মাথায় ২ নম্বর প্ল্যাটফর্মে এ দুর্ঘটনা ঘটে। নিহত নূপুর গাজীপুরের কালিয়াকৈর গোয়ানী গ্রামের পরিতোষের মেয়ে।

ঢাকা বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন বলেন, দুই স্কুলছাত্রী হাতে বই-খাতা নিয়ে রেললাইন দিয়ে হেঁটে অতিক্রম করার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ‘কর্ণফুলী এক্সপ্রেস’ ট্রেনটি তাদের ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই নূপুরের মৃত্যু হয়। এ ঘটনায় আহত শ্রবনীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দু’জনেরই বাড়ি গাজীপুরের কালিয়াকৈর গোয়ানী গ্রামে। তারা ওই গ্রামের এক স্কুলের দশম শ্রণির ছাত্রী। মরদেহ এখনও পুলিশ হেফাজতে রয়েছে বলেন জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ