শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

শাস্তির আওতায় আ. লীগের বিদ্রোহী প্রার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্ষমতাসীন দল আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থীদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও বিদ্রোহী প্রার্থীদের যেসব মন্ত্রী, এমপি এবং পদস্থ নেতা সমর্থন করেছিলেন তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।

গতকাল শুক্রবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবনে তার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দলের উপদেষ্টা পরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা যায়, সাংগঠনিক সম্পাদকরা নিজ নিজ বিভাগের বিদ্রোহী প্রার্থী এবং তাদের সমর্থনকারীদের তালিকা দলের শীর্ষ নেতাদের হাতে তুলে দেন। সব মিলিয়ে সমর্থনকারীর সংখ্যা ৬০ থেকে ৬৫ জন। আর বিদ্রোহী প্রার্থীদের তালিকা চলতি সপ্তাহেই চূড়ান্ত করা হবে। আগামী ১৫ দিনের মধ্যেই বহিষ্কার এবং কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে।

সূত্র আরও জানায়, বৈঠকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, গঠনতন্ত্র অনুযায়ী আগে সাময়িক বহিষ্কার করতে হবে। পরে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে। দলের শৃঙ্খলা রক্ষায় যতটা শক্ত সিদ্ধান্ত নিতে হয়, ততটাই নেওয়া হবে।

বৈঠকে দলের দুই সিনিয়র নেতা আমির হোসেন আমু এবং তোফায়েল আহমেদ ধর্ষণের বিরুদ্ধে শক্ত আইন করার আহ্বান জানিয়ে বক্তব্য দেন।
দলের সভাপতি শেখ হাসিনা তাদের সঙ্গে একমত পোষণ করে বলেন, সরকার এ নিয়ে ভাবছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ