শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

সৌদি বাদশার পক্ষ থেকে ৭২ দেশের ১৩ হাজার বিশিষ্ট ব্যক্তিকে হজের আমন্ত্রণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের পক্ষ থেকে ১৪৪০ হিজরীর হজ পালনের জন্য বিশেষ আমন্ত্রণ পাচ্ছে বিশ্বের ৭২টি দেশের ১৩ হাজার বিশিষ্ট ব্যক্তি। খবর আল আরাবিয়া ডটনেট-এর।

খবরে বলা হয়, সৌদি বাদশাহর বিশেষ আমন্ত্রণ ও সম্পূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থপনায় ৭২টি দেশের ১৩ হাজার বিশিষ্ট ব্যক্তিরা এবারের হজ পালনের সৌভাগ্য অর্জন করবেন। সৌদি সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে এ ব্যবস্থাপনা আঞ্জামের দায়িত্ব দিয়েছে বাদশাহ সালমান।

সৌদি আরবরে সরকারি সংবা সংস্থা এসপিএ দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রী শেখ ড. আব্দুল লতিফ বিন আব্দুল আজিজের বরাত দিয়ে জানায়, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ পুরো মুসলিম বিশ্বের কল্যাণের জন্য কাজ করছেন। এরই অংশ হিসেবে প্রতিবছর বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিদের হজ করানো হয়।

১৪১৭ হিজরী থেকে সৌদি বাদশাহ বিশেষ আমন্ত্রণে ৫২ হাজার ৭৪৭ বিশিষ্ট ব্যক্তি হজ পালনের সৌভাগ্য অর্জন করেছে বলেও উল্রেখ করেন ড. আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ।

সূত্র: আল আরাবিয়া ডটনেট।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ