শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

এরশাদের মৃত্যুতে হেফাজত আমীরের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ আর নেই। আজ (রোববার) সকাল পৌনে ৮টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৯ বছর।

এদিকে তার মৃত্যৃতে শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলামের আমীর ও আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম হাটহাজীর মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী।

গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় হেফাজত আমীর মরহুম হুসেন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি থাকাকালীন রাষ্ট্রধর্ম ইসলাম করনসহ ধর্মীয় বিষয়ে গঠনমূলক ভূমিকার কথা স্মরণ করেন।

এসময় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত ২৬ জুন তিনি সিএমএইচে ভর্তি হন। তিনি ফুসফুসে সংক্রমণসহ, কিডনি জটিলতায় ভুগছিলেন। ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি আজ মারা গেলেন। তিনি ১৯৩০ সালে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় জন্মগ্রহণ করেন। পরে তার পরিবার রংপুর চলে আসেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ