শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

সব দলকে নতুন রাজনৈতিক চুক্তিতে আসতে হবে: ইনু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, সুশাসনের জন্য সরকারসহ সব গণতান্ত্রিক প্রগতিশীল অসাম্প্রদায়িক রাজনৈতিক ও সামাজিক শক্তি-দল-মহল-ব্যক্তিকে নতুন রাজনৈতিক চুক্তিতে আসতে হবে।

শনিবার (১৩ জুলাই) রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনের সেমিনার কক্ষে জাসদ জাতীয় কমিটির সভায় স্বাগত ভাষণে তিনি এসব কথা বলেন।

ইনু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়ন ও সমৃদ্ধির প্রচেষ্টা চলছে তা বিফলে চলে যাবে, যদি সুশাসন নিশ্চিত করা না যায়। দল না দেখে, মুখ না দেখে আইনের কঠোর প্রয়োগ সরকারকেই নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, জঙ্গি দমনের মতোই সুশাসনের প্রশ্নে সরকারকে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। সরকার-প্রশাসনের কর্তাব্যক্তিদের আইনানুযায়ী নিরপেক্ষ ভূমিকা পালন নিশ্চিত করতে হবে। সুশাসনের জন্য শুধুমাত্র সরকারের সদিচ্ছার জন্য অপেক্ষা না করে রাজনৈতিক-সামাজিক শক্তিকে এখনই সোচ্চার হতে হবে। কেবলমাত্র সুশাসনই পারে দলবাজী-গুণ্ডামি-দুর্নীতি-লুটপাটের অভিশাপ থেকে দেশকে মুক্ত করতে।

তিনি আরও বলেন, ক্রমবর্ধমান আর্থ-সামাজিক-রাজনৈতিক-লিঙ্গ বৈষম্য সামাজিক অশান্তি ডেকে আনছে। বৈষম্যের অবসানে সুশাসন ও সমাজতন্ত্রের বিকল্প নেই।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ