শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ইরাকের মসুলে ফের দূতাবাস চালুর ঘোষণা দিল তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকের মসুল নগরীতে ফের দূতাবাস চালু করার ঘোষণা দিয়েছে তুরস্ক। ইরাকে নিযুক্ত তুর্কি-রাষ্ট্রদূত ফতেহ ইয়ালদিজ স্থানীয় সময় সোমবার একটি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তুরস্কের শক্তিশালী সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এ খবর দিয়েছে।

এ সময় তিনি সাংবাদিকদের জানান, মসুলে চালু হতে যাওয়া দূতাবাস থেকে খুব শিগগিরই প্রয়োজনীয় সব সেবা গ্রহণ করা যাবে।

ইরাকের পক্ষে এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মসুলের নিনবী জেলার গভর্নর মানসুর আল মারয়িদ।

সংবাদ সম্মেলনে তুর্কি-রাষ্ট্রদূত ফতেহ ইয়ালদিজ মানসুর আল মারয়িদকে দু'দেশের মানবিক, ঐতিহাসিক এবং শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতি ইঙ্গিত করে বলেন, তাদের এই সাক্ষাৎ ইরাকের পুনর্গঠন এবং মসুল সম্পর্কে আঙ্কারার আত্মবিশ্বাস আরো জোরদার করতে সাহায্য করবে।

তিনি আরো বলেন, মুসলের আঞ্চলিক কর্তৃপক্ষের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও পরিবহন খাতে তুরস্ক অবদান রাখবে। এসময় তিনি যুদ্ধবিধ্বস্ত মুসল নগরীর পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়ন এখন সময়ের প্রয়োজনীয় বিষয় সম্পর্কে মনে করিয়ে দেন।

উল্লেখ্য, সন্ত্রাসী সংগঠন আইএস কর্তৃক ২০১৪ সালের ২০ সেপ্টেম্বর মসুলের তুর্কি দূতাবাস ভবনে হামলা হয় এবং সে সময় ভবনের মধ্যে থাকা অনেক মানুষ হতাহতের শিকার হলে দূতাবাস বন্ধ করে দেয়া হয়।

সূত্র: ডেইলি সাবাহ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ