শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

খাল ভরাট করে ভবন নির্মাণের কারণে ঢাকায় জলাবদ্ধতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার সব খাল ভরাট করে ইমারত নির্মাণের কারণে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীতে জলাশয় ভরাট করে ভবন নির্মাণ না করতে আহ্বান জানান তিনি।

সেই সাথে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৩টি খাল খননের পরিকল্পনার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আজ সোমবার সকালে রাজধানীর ইস্কাটনে গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের ৭ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রকল্পের আওতায় মন্ত্রী,সচিব ও সরকারি কর্মচারীদের জন্য এক হাজার ছয়শ একাত্তরটি ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে রাজধানী জুড়ে।

বস্তিবাসীদের জন্য উন্নত মানের ফ্ল্যাট নির্মাণের কথাও জানান প্রধানমন্ত্রী। দৈনিক, সাপ্তাহিক বা মাসিকভাবে ভাড়া দিয়ে তারা সেখানে থাকতে পারবেন। এসময় প্রধানমন্ত্রী বলেন, দেশের আবহাওয়া ও জলবায়ুর সাথে সামাঞ্জস্য রেখেই বহুতল ভবন নির্মাণ করতে হবে। প্রতিটি ভবনে ফায়ার এক্সিট রাখার নির্দেশও দেন তিনি।

কোন জলাশয় ভরাট করে ইমারত নির্মাণ না করতে আহ্বান জানান প্রধানমন্ত্রী। পানি, বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। নগরে ময়লা আবর্জনা ফেলে জলাবদ্ধতা সৃষ্টি না করা পরামর্শ দেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ