শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ঢাকায় প্রতি ঘণ্টায় ৬ জনের বেশি ডেঙ্গু জ্বরে আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকায় প্রতি ঘণ্টায় ৬ জনের বেশি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ার তথ্য দিলেও দক্ষিণ ঢাকার মেয়র দিচ্ছেন বিপরীত বক্তব্য। নগর ভবনে সকালে এক অনুষ্ঠানে মেয়র দাবি করেন, ডেঙ্গু রোগীর সংখ্যা আগের থেকে কমছে।

ঢাকায় সরকারি-বেসরকারি হাসপাতালের সংখ্যা প্রায় সাড়ে তিনশ। এর মধ্যে মাত্র ৪৯টি হাসপাতাল থেকে ডেঙ্গু রোগীর তথ্য সংগ্রহ করে স্বাস্থ্য অধিদপ্তর।

৪৯ হাসপাতালের পরিসংখ্যানে দেখা গেছে, এবার ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা গত বছরের তুলনায় বেড়েছে কয়েকগুণ। গত বছর জুলাই মাসে আক্রান্তের সংখ্যা সাড়ে নয়শ হলেও এবার মাসের প্রথম ১৪ দিনেই তা পৌঁছেছে দুই হাজার ১৬৪-তে।

দক্ষিণ ঢাকার মেয়রের দাবি ডেঙ্গু নিয়ে আতঙ্কের কিছু নেই। কমছে আক্রান্তের সংখ্যা। ঢাকা মেডিকেল ও মিটফোর্ড হাসপাতালে এ মুহূর্তে প্রায় তিনশ রোগী ভর্তি থাকলেও, মেয়রের দাবি দক্ষিণ ঢাকার হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা নিয়েছেন মাত্র ৮৬ জন।

মশা নিধনে মাসের শুরু থেকেই বিশেষ কর্মসূচি চলছে বলেও জানান মেয়র। মশা মারার ওষুধের কার্যকারিতা কমলেও, মেয়রের আশা অচিরেই রাজধানী এডিসমুক্ত হবে।

ডেঙ্গু মোকাবিলায় সোমবার থেকে দক্ষিণ সিটিতে কাজ করছে ৬৮টি ভ্রাম্যমাণ মেডিকেল টিম। এই দলে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক না থাকলেও স্বাস্থ্য সহকারীরা দিচ্ছেন প্রাথমিক সেবা। এছাড়াও, আক্রান্তদের পরামর্শ দিতে চালু করা হয়েছে হট লাইন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ