শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

‘পরিকল্পিত শিল্পাঞ্চল ছাড়া কোথাও গ্যাসের লাইন, বিদ্যুতের সংযোগ দেব না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, পরিকল্পিত শিল্পাঞ্চল ছাড়া কোথাও গ্যাসের লাইন, বিদ্যুতের সংযোগ দেব না, এটা একদম স্পষ্ট।’

আজ সোমবার ডিসি সম্মেলনের দ্বিতীয় দিন সচিবালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের কার্যঅধিবেশনে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘প্রধানমন্ত্রী গতকাল অনুশাসন দিয়েছেন যে- যেখানে সেখানে শিল্প এলাকা করা যাবে না। আমরা জেলা প্রশাসকদের বলে দিয়েছি কেবলমাত্র পরিকল্পিত শিল্প এলাকা ছাড়া কোথাও গ্যাসের লাইন, বিদ্যুতের সংযোগ দেব না।’

তিনি আরো বলেন, ‘এখন থেকে যারা শিল্প এলাকা করতে চাচ্ছেন বা শিল্প এলাকা করতে যাবেন বা করে ফেলেছেন, তাদেরকে নতুন করে চিন্তাভাবনা করতে হবে। কেউ যদি যত্রতত্র অনুমোদন ছাড়া করে তাদের লাইন কেটে দেওয়া হবে।’

পরিকল্পিত শিল্পাঞ্চল বলতে সরকারের অর্থনৈতিক অঞ্চলগুলো ছাড়াও বিসিককে বোঝানো হয়েছে বলে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ