শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতার দাবি পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতার দাবিতে, সব পৌরসভায় দুই দিন ধরে সেবা বন্ধ করে, জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে কর্মকর্তা-কর্মচারীরা।

জানা যায়, আগামী দুই দিনের মধ্যে দাবি মানা না হলে, আমরণ অনশনসহ সব পৌরসভায় তালা ঝুলিয়ে দেয়ার হুঁশিয়ারিও দিয়েছে আন্দোলনকারীরা। পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের ব্যানারে পূর্ব ঘেষিত কর্মসূচির ২য় দিনে, জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে দাবি আদায়ে বিক্ষোভ করেন বিভিন্ন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

আন্দোলনকারীদের দাবি, তিনশো ২৮ পৌরসভার প্রায় ৩৫ হাজার কর্মকর্তা-কর্মচারী দীর্ঘ দিন ধরে বেতন ভাতা পাচ্ছে না। অনেক কষ্টে দিন যাপনের কথাও জানান তারা। অ্যাসোসিয়েশনের দাবি, কর্মকর্তা-কর্মচারীদের বেতন হয় পৌর কর থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন- ভাতার দাবিতে অতীতে বিভিন্ন মহল থেকে আশ্বাস দেয়া হলেও তা এখনো কার্যকর হয়নি। চলমান আন্দোলনের ২য় দিন পর্যন্ত ২৫জন অসুস্থ হয়ে পড়েছেন বলেও দাবি করে পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ