শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

শিক্ষার্থীদের ‘৫০০ মুঠোফোন পোড়ালেন’ আইডিয়াল কলেজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিক্ষার্থীদের ব্যবহৃত অন্তত ৫০০ মুঠোফোন ভেঙে ফেলার পরে তা পোড়ানোর অভিযোগ উঠেছে রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষকদের বিরুদ্ধে। গত শনিবার প্রতিষ্ঠানটিতে এ ঘটনা ঘটে জানায় শিক্ষার্থীরা।

আজ সোমবার শিক্ষার্থীদের ফোন পুড়িয়ে ফেলার খবর শোনার পর বিষয়টি নিয়ে বিষ্ময় প্রকাশ করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. মো. হারুন-আর-রশিদ। তিনি বলেন, অভিভাবকরা বোর্ডে লিখিত অভিযোগ করলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

শিক্ষার্থীদের অভিযোগ, ক্লাসে ফোন নিয়ে আসার কারণে তা জব্দ করে প্রথমে ভেঙে ফেলা হয়। এরপর সেগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলেন শিক্ষকরা। সেখানে শিক্ষার্থীদের ব্যবহৃত অন্তত ৫০০ মুঠোফোন ছিল।

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. মো. হারুন-আর-রশিদ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে মুঠোফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা আছে ঠিকই। তবে সেটা ক্লাসের আগে জমা নিয়ে ক্লাস শেষে ফেরত নিতে পারে, অথবা শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ অভিভাবকদের ডেকে ফোন না দেওয়ার বিষয়ে কথা বলতে পারে। কিন্তু ফোন জব্দ করার পর ভেঙে ফেলা বা আগুনে পুড়িয়ে দেওয়া সমীচীন হয়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ