শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

বিশ্বের সবচেয়ে বড় নৌ-ঘাঁটি উদ্বোধন করলো কাতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাতার বিশ্বের সবচেয়ে বৃহত্তম নৌ-ঘাঁটির উদ্বোধন করেছে। সৌদি আরবের সঙ্গে যখন দেশটির মারাত্মক উত্তেজনা চলছে তখন এ নৌঘাঁটির উদ্বোধন করা হলো।

সৌদি আরব এবং আমেরিকার মধ্যে যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে। কাতারেও আমেরিকার সবচেয়ে বড় বিমানঘাঁটি রয়েছে।

পার্সটুডের বরাতে জানা যায়, গত রোববার আল-দায়েন নৌ-ঘাঁটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতারের প্রধানমন্ত্রী আবদুল্লাহ বিন নাসের বিন খলিফা আলে সানি এবং মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল জিম মালয়।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক টুইটার পোস্টে বলেছে, নতুন এ নৌ-ঘাঁটি ছয় লাখ ৪০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে অবস্থিত। এ ঘাঁটি থেকে কাতারের সমস্ত পানিসীমা ও সীমান্ত পোস্টের নিরাপত্তা দেয়া সম্ভব হবে। অত্যাধুনিক একটি সমুদ্রবন্দরও রয়েছে এ ঘাঁটির মধ্যে।

খবরে বলা হয়েছে, অনুষ্ঠানে মার্কিন ৫ম নৌবহরের কমান্ডার মালয় বলেন, ‘কাতারের উপকূল রক্ষীদের সঙ্গে আরো জোরালোভাবে কাজ করার ক্ষেত্রে নতুন এ ঘাঁটিতে আমাদের জন্য চমৎকার সব সুযোগ সুবিধা থাকবে।’

এ ঘাঁটি ইরানের বিরুদ্ধে ব্যবহৃত হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এ ঘাঁটি সমুদ্রপথের নিরাপত্তার জন্য ব্যবহার করা হবে এবং আমরা তার ওপরই গুরুত্ব দিচ্ছি।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ