শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

মিন্নিকে বাসা থেকে নিয়ে গেছে পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরগুনার রিফাত শরীফ হত্যার বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে বাসা থেকে নিয়ে গেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে বরগুনার বাসা থেকে তাকে নিয়ে যাওয়া হয়। এ সময় মিন্নির সঙ্গে তার বাবাও গেছেন।

বরগুনার পুলিশ সুপার মুহা. মারুফ হোসেন জানান, রিফাত শরীফ হত্যা মামলার ১ নম্বর সাক্ষী মিন্নি। তাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য বরগুনা পুলিশ লাইনে আনা হয়েছে। তবে এ মামলায় তাকে এখন পর্যন্ত আটক বা গ্রেফতার করা হয়নি বলেও জানান পুলিশ সুপার।

এর আগে রিফাত শরীফ হত্যা মামলার বাদী নিহতের বাবা দুলাল শরীফ ও মামলার প্রধান সাক্ষী আয়েশা সিদ্দিকা মিন্নি পরস্পরকে দোষারোপ করে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন।

একই সময় বন্দুকযুদ্ধে নিহত নয়ন বন্ডের মা শাহিদা বেগমও মিন্নিকে জড়িয়ে বিবৃতি দেয়ায় রিফাত হত্যার ঘটনা ভিন্ন দিকে মোড় নেয়। এদিকে ঘটনার ২০ দিন পার হলেও এজাহারভুক্ত পাঁচ আসামিসহ ঘটনায় জড়িত অন্যরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ