শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

শহীদদের স্মৃতিরক্ষায় তুরস্কে জাদুঘর নির্মাণ; উদ্বোধন করলেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শহীদদের স্মৃতিরক্ষায় তুরস্কে একটি জাদুঘর নির্মাণ করা হয়েছে। ২০১৬ সালের ১৫ জুলাই তুর্কি সেনাবাহিনীর কতিপয় বিপথগামী সদস্যের ব্যর্থ অভ্যুত্থানে নিহত হওয়া দেশের জন্য আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে এই জাদুঘর নির্মান করেছে ক্ষমতাসীন একেপার্টি সরকার।

সোমবার (১৫ জুলাই) হাজার হাজার তুর্কিদের উপস্থিতিতে দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগান এই জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

১৫ জুলাই ২০১৬-তে শাহাদাতবরণকারীদের স্মরণে নির্মিত ইস্তাম্বুলের এশীয় অংশে অবস্থিত 'স্মৃতিসৌধে'র মূল ফটকে জাদুঘরটি অবস্থিত।

ভবিষ্যৎ প্রজন্মের নিকট সঠিক ইতিহাস উপস্থাপন এবং দেশের জন্য কারা আত্মত্যাগী এবং কারা বিশ্বাসঘাতক-এই বিষয়টি তুলে ধরার জন্যই নির্মাণ করা হয়েছে জাদুঘরটি।

দেড়হাজার বর্গমিটারের জাদুঘরের অভ্যন্তরে বড় অক্ষরে লেখা রয়েছে 'ভুলে গেলে চলবেনা'-২০১৬ সালের ১৫ জুলাইয়ের ঘটনার দিকে ইঙ্গিত করে বাক্যাটি লেখা হয়। একই সঙ্গে সেদিন যারা নিহত এবং আহত হয়েছিলেন তাদের নামও খুব সংরক্ষিত উপায়ে লিপিবদ্ধ করা হয়েছে। ২০১৬ সালে অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করার যে পায়তারা করা হয়েছিলো, সে ইতিহাস ও প্রমাণাদিও অত্যন্ত যত্নসহকারে সংরক্ষণ করা হয়েছে।

সূত্র: ডেইলি সাবাহ

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ