শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ঘুষসহ সেটেলমেন্ট অফিসের দুই কর্মকর্তা গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘুষসহ দিনাজপুর জেলা সেটেলমেন্ট অফিসের পেশকার মুহাম্মদ শহিদুল ইসলাম ও আপিল অফিসার স ম আসাদুজ্জামান ফেরদৌসকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার বিকেলে দিনাজপুরের ওই অফিসে দুদকের সহকারী-পরিচালক আহসানুল কবীর পলাশের নেতৃত্বাধীন একটি দল তাদের ঘুষসহ গ্রেপ্তার করে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে এসব তথ্য জানিয়েছেন। দুদক সূত্রে জানা যায়, মো. শাহীন নামের এক ভুক্তভোগী দিনাজপুর সদর উপজেলার উলিপুর মৌজার ০.৬৫ একর সম্পত্তির পর্চা সংশোধনের জন্য আপিল দায়ের করেন।

উক্ত আপিল মামলায় তার পক্ষে (অভিযোগকারী) রায় পাইয়ে দেয়ার জন্য সেটেলমেন্ট অফিসের সহকারী সেটেলমেন্ট অফিসার ( আপত্তি/আপিল) স. ম. আসাদুজ্জামান ফেরদৌস ও পেশকার মো. শহিদুল ইসলাম এক লাখ টাকা ঘুষ দাবি করেন। তা না হলে অভিযোগকারীর প্রতিপক্ষের নামে রেকর্ড করে দিবেন বলে হুমকি দেন তারা। বিষয়টি দুদককে অবহিত করলে সমন্বিত জেলা কার্যালয় ঘুষসহ হাতে-নাতে ধরতে ফাঁদ তৈরি করে।

পরিকল্পনার অংশ হিসেবে বুধবার বিকেলে স ম আসাদুজ্জামান ফেরদৌস ও শহিদুল ইসলামকে ২০ হাজার টাকাসহ সেটেলমেন্ট অফিসে হাতে-নাতে গ্রেপ্তার করে দুদক টিম। এ বিষয়ে মামলা দায়ের করার পর দুদকের দিনাজপুর অফিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলামকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ