শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে, আদালতে মিন্নি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রিফাত হত্যার ঘটনায় তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে রিমান্ডে নিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ মিন্নিকে অধিকতর জিজ্ঞাসাবাদ করতে চায়। তবে আদালতে বিচারকের এক প্রশ্নের জবাবে মিন্নি নিজেকে নিরাপরাধ দাবি করেছেন এবং স্বামীর খুনীদের ফাঁসির দাবি জানিয়েছেন।

গতকাল বুধবার বিকেল ৩টায় বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিন্নিকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বিচারক মুহাম্মাদ সিরাজুল ইসলাম গাজী তার পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত কৌঁশুলী অ্যাড. সঞ্জিব দাস জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতের বিচারকের কাছে মিন্নিকে কী কারণে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মনে হয়েছে সেই বিষয়গুলো উপস্থাপন করেন।

তদন্তকারী কর্মকর্তা আদালতকে জানান, রিফাত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি টিকটক হৃদয় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রিফাত হত্যাকাণ্ডের পরিকল্পনায় মিন্নি জড়িত ছিল।

এ আইনজীবী বলেন, আদালতের বিচারক মিন্নিকে প্রশ্ন করেন, এ মামলায় আপনার কোনও আইনজীবী না থাকায় আপনার বক্তব্য কী? এসময় মিন্নি বলেছে, রিফাত শরীফ আমার স্বামী। আমি আমার স্বামীর হত্যাকারীদের বিচার চাই। আমি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত না। আমাকে ষড়যন্ত্র করে এ মামলায় ফাঁসানো হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ