সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব ‘ম্যাঁয় ঠিক হুঁ আলহামদুলিল্লাহ’ পাকিস্তানের তাবলিগ জামাতের আমির মাওলানা নযরুর রহমানের ইন্তেকাল ‘শেখ হাসিনার ফেরার সম্ভাবনা ইউপি নির্বাচনে প্রভাব ফেলবে না’ বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন ‘বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে মেটাতে চায় সরকার’  ২০২৭ সালের হজের বাড়তি ও অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু আজ ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের কার্যক্রম শুরু ছাত্রলীগের অপতৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের

জাতীয় পার্টির চেয়ারম্যান হলেন জি এম কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাবেক রাষ্ট্রপতি ও জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর তারই ছোট ভাই ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে জাতীয় পার্টির (জাপা) নতুন চেয়ারম্যান করা হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীতে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

তিনি জানান, এখন থেকে জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান। এর আগে তিনি দলটির কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

গত ১৪ জুলাই এরশাদের মৃত্যুর পর দলটির সর্বোচ্চ পদটি শূন্য হয়। অবশ্য এ পদের জন্য এরশাদ নিজেই ভাই জিএম কাদেরকে মনোনীত করে গেছেন। এবার তার মৃত্যুর পর প্রথম সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ