সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব ‘ম্যাঁয় ঠিক হুঁ আলহামদুলিল্লাহ’ পাকিস্তানের তাবলিগ জামাতের আমির মাওলানা নযরুর রহমানের ইন্তেকাল ‘শেখ হাসিনার ফেরার সম্ভাবনা ইউপি নির্বাচনে প্রভাব ফেলবে না’ বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন ‘বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে মেটাতে চায় সরকার’  ২০২৭ সালের হজের বাড়তি ও অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু আজ ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের কার্যক্রম শুরু ছাত্রলীগের অপতৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের

জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান জিএম কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওযার ইসলাম: জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন জিএম কাদের। বৃহস্পতিবার দুপুরে পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

নতুন দায়িত্ব নিয়ে জিএম কাদের বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে এ মুহূর্তে আমার প্রথম কাজ বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানো। তিনি সারা দেশের নেতাকর্মীদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই বলে এ সময় জানান তিনি।

সংবাদ সম্মেলনের শুরুতে জাতীয় পার্টির নতুন চেয়ারম্যানকে পরিচয় করিয়ে দেন পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। তিনি বলেন, জিএম কাদের এখন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নন, তিনি পার্টির চেয়ারম্যান। পার্টির গঠনতন্ত্র অনুযায়ী তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

জিএম কাদের এতদিন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কো-চেয়ারম্যান পদে ছিলেন। পার্টির সদ্যপ্রয়াত চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ মৃত্যুর আগে তাকে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেন। গত কয়েক মাস ধরেই এ দায়িত্ব পালন করে আসছিলেন জিএম কাদের।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ