শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

পাকিস্তানের আরো এক সাবেক প্রধানমন্ত্রী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের আরো এক সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসিকে গ্রেফতার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দেশটির জাতীয় জবাবদিহীতা ব্যুরোর (এনএবি) একটি টিম তাকে গ্রেফতার করে। গ্যাস আমদানি চুক্তিতে শত কোটি রুপি দুর্নীতির একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

ডন নিউজের বরাতে জানা যায়, টিভির খবরে বলা হয়েছে, লাহোরের বাসা থেকে একটি সংবাদ সম্মেলনে যাওয়ার সময় পথে তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার সাথে ছিলেন পাকিস্তান মুসলিম লিগের(নওয়াজ) কয়েকজন নেতা।

আদালতের রায়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষিত হলে প্রধানমন্ত্রী হয়েছিলেন নওয়াজের দলের সিনিয়র নেতা শহীদ খাকান আব্বাসী।

২০১৭ সালের ১ আগস্ট তিনি দায়িত্ব নেন। পরের বছর পাকিস্তানের জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করেন। নওয়াজ আদালতের রায়ে ৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। বর্তমানে ছয় মাসের প্যারোলে মুক্ত আছেন তিনি।

গত মাসে গ্রেফতার করা হয়েছে পাকিস্তানের আরেক সাবেক প্রধানমন্ত্রী আসিফ আলী জারদারি। তাকে দুর্নীতির মামলায় গ্রেফতার করা। সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর মৃত্যুর পর তার দল থেকে প্রধানমন্ত্রী হয়েছিলেন বেনজিরের স্বামী আসিফ আলী জারদারি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ