শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন মাওলানা আব্দুস সামাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদরাসা, মসজিদ, বৃত্তবান ওলামায়ে কেরাম, শিক্ষক-শিক্ষার্থী ও দেশের সাধারণ মানুষের প্রতি বন্যা দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ কওমি কাউন্সিলের চেয়ারম্যার মাওলানা আব্দুস সামাদ।

তিনি বলেন, দেশের বিভিন্ন বন্যা কবলিত এলাকার হাজার হাজার মানুষ মানবেতর জীবন যাপন করছে। বন্যাদুর্গত এলাকার মানুষ তীব্র খাদ্য সংকটে রয়েছে, যা সরকার একা সামাল দিতে হিমশিম খাচ্ছে। তাই আমাদের সকলের সাধ্যানুযায়ী অসহায় মানুষদের পাশে দাঁড়ানো উচিৎ।

১৮ জুলাই (বৃহস্পতিবার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি কওমি কাউন্সিলের চেয়ারম্যার এ আহ্বান জানান।

বিবৃতিতে মাওলানা আব্দুস সামাদ বলেন, দেশের উত্তরাঞ্চলের কুড়িগ্রাম, বগুড়া, নেত্রকোনা, জামালপুর এবং সুনামগঞ্জ, হবিগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে। এ অবস্থায় দুর্গত মানুষের সাহায্যে সবাইকে এগিয়ে এগিয়ে আসতে হবে। দুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা জোরদার করতে হবে।

তিনি আরও বলেন, দেশের ধর্মীয় অঙ্গণের মানুষ যদি অসহায়দের পাশে দাঁড়ায়, তাহলে সাধারণ মানুষও তাদের দেখে অনুপ্রাণিত হবে। সুতরাং, মসজিদ-মাদরাসা, বৃত্তবান ওলামায়ে কেরাম, শিক্ষক-শিক্ষার্থীর পক্ষ থেকে বন্যা কবলিত এলাকার মানুষদের পাশে দাঁড়ান।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ