শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

'বায়তুল মুকাদ্দাস শহরের নতুন ইতিহাস লিখছে ইসরাইল'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরাইল এখন বায়তুল মুকাদ্দাস শহরের নতুন ইতিহাস লিখছে এবং শহরটির ইসলামি পরিচিতি ও জনসংখ্যার কাঠামোয় পরিবর্তন আনার চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানালেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু।

গতকাল বুধবার সৌদি আরবের জেদ্দায় ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মেভলুত চাভুসওগ্লু বলেন, বর্তমানে ফিলিস্তিন নানা জটিল সমস্যার সম্মুখীন এবং বায়তুল মুকাদ্দাস শহরের আইনি ও ঐতিহাসিক অবস্থানও হুমকির মুখে রয়েছে। ইসরাইল একের পর এক বায়তুল মুকাদ্দাস ও পশ্চিম তীরে ইহুদি উপশহরের সংখ্যা বাড়াচ্ছে বলেও তিনি জানান।

তিনি বলেন, ইসরাইল ফিলিস্তিনিদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতির পথেও বাধা সৃষ্টি করছে। আল-আকসা মসজিদের বর্তমান পরিস্থিতির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। বলেন, গত রমজানে শত শত ইহুদিবাদী মসজিদুল আকসায় হামলা চালিয়েছে।

ওআইসি গঠনের মূল্য উদ্দেশ্য স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ওআইসি প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য হচ্ছে ফিলিস্তিনি জাতির ন্যায্য অধিকার রক্ষা করা। তিনি বলেন, বায়তুল মুকাদ্দাস হচ্ছে ওআইসি’র রেড লাইন।

সূত্র: পার্সটুডে

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ