শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

উল্লাপাড়ার অরক্ষিত রেলক্রসিংয়ে নিযুক্ত হলো গেটম্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাজগঞ্জের উল্লাপাড়ার বেতকান্দি এলাকায় একজন গেটম্যান নিয়োগ দেয়া হয়েছে। বিয়ের মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় বর-কনেসহ ১১ জন নিহত হওয়ার তিন দিন পর রেলওয়ে কতৃপক্ষ এ নিয়োগ দিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাত ১১ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন মজুমদার। তিনি জানান, ওই রেলক্রসিংয়ের দু’পাশে বাঁশের দুটি ব্যারিকেড দেওয়া হয়েছে এবং একজন গেটম্যানকে দায়িত্ব দেয়া হয়েছে। সেখানে আরও একজন গেটম্যান নিযুক্ত করার কথা রয়েছে।

এদিন সকাল থেকে গেটম্যান বিপ্লব কুমার দাস (৩০) এ কর্মস্থলে যোগ দিয়েছেন। ওই রেলক্রসিংয়ের রেললাইনের দক্ষিণে উভয়পাশে প্রায় আধ কিলোমিটার এলাকা জুড়ে গাছপালা কেটে ফেলা হয়েছে। দু’একদিনের মধ্যে ওই রেল লাইনের আশপাশের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় আঞ্চলিক ব্যবস্থাপক (ডিআরএম) মিজানুর রহমান জানান, দূর্ঘটনার দিন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে দূর্ঘটনা এড়াতে ওই রেলক্রসিংয়ে গেটম্যান নিযুক্তের নির্দেশনা দেয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় একজনকে অস্থায়ীভাবে নিয়োগ দেয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ