শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

বন্যার্ত এলাকার সব মানুষই ত্রাণ পাবে: ত্রাণ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী ডা. মুহা. এনামুর রহমান এমপি বলেছেন, সরকারের ত্রাণ ভাণ্ডারে যথেষ্ট পরিমাণের ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে। কোনও বন্যার্ত মানুষ সরকারি ত্রাণ পাওয়া থেকে বঞ্চিত হবে না। পর্যায়ক্রমে বন্যার্ত এলাকার সব মানুষই ত্রাণ পাবে। আওয়ামী লীগ সরকার বন্যার্ত মানুষের পাশে অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে।

আজ শুক্রবার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গাইবান্ধার বানভাসী মানুষের জন্য ৫০০ বান্ডিল টিন, ১৫ লাখ টাকা, ২০০ মেট্রিক টন চাল ও শিশুখাদ্য, গো-খাদ্যের জন্য আরও ৫ লাখ টাকা, বিশুদ্ধ পানির ২ হাজার জেরিক্যান ও ৫০০ তাবু (ত্রিপল) বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া নতুন করে আরও চাল, নগদ টাকা বরাদ্দে প্রক্রিয়া চলছে।

সভা শেষে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুরে বর্ন্যাত এলাকা পরির্দশন ও ক্ষতিগ্রস্ত পরিবারে মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন প্রতিমন্ত্রী এমানুর রহমান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ