সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব ‘ম্যাঁয় ঠিক হুঁ আলহামদুলিল্লাহ’ পাকিস্তানের তাবলিগ জামাতের আমির মাওলানা নযরুর রহমানের ইন্তেকাল ‘শেখ হাসিনার ফেরার সম্ভাবনা ইউপি নির্বাচনে প্রভাব ফেলবে না’ বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন ‘বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে মেটাতে চায় সরকার’  ২০২৭ সালের হজের বাড়তি ও অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু আজ ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের কার্যক্রম শুরু ছাত্রলীগের অপতৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের

বিএনপির স্থায়ী কমিটি জরুরি বৈঠকে বসছে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জরুরি বৈঠকে বসছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। আজ বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

দলটির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বৈঠকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় সমাবেশ সফল করার বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি ছাত্রদলের চলমান সংকট নিরসনের বিষয়েও কথা হবে। খালেদা জিয়ার জামিনের বিষয়ে আইনি প্রক্রিয়া ও অগ্রগতির বিষয়টিও বৈঠকে উঠে আসবে।

কারাবন্দী খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় সমাবেশের প্রথমটি বরিশালে অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। ২০ জুলাই দ্বিতীয়টি চট্টগ্রামে এবং ২৫ তারিখ খুলনায় সমাবেশ করা হবে।

বরিশাল বিভাগের সমাবেশ নিয়ে পর্যালোচনা এবং অন্যান্য বিভাগের সমাবেশ সফল করতে চূড়ান্ত প্রস্তুতি নেয়া হবে স্থায়ী কমিটির বৈঠকে। পাশাপাশি সব বিভাগের সমাবেশ করার পর ঢাকায় একটি বড় সমাবেশ করার বিষয়েও আলোচনা হতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ