সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব ‘ম্যাঁয় ঠিক হুঁ আলহামদুলিল্লাহ’ পাকিস্তানের তাবলিগ জামাতের আমির মাওলানা নযরুর রহমানের ইন্তেকাল ‘শেখ হাসিনার ফেরার সম্ভাবনা ইউপি নির্বাচনে প্রভাব ফেলবে না’ বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন ‘বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে মেটাতে চায় সরকার’  ২০২৭ সালের হজের বাড়তি ও অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু আজ ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের কার্যক্রম শুরু ছাত্রলীগের অপতৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের

বিজেপিতে যোগ দিলেন ১৩ পশ্চিমবঙ্গের অভিনয় শিল্পী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পশ্চিমবঙ্গের তারকাদের রাজনীতিতে যোগদানের হিড়িক পড়েছে। গেল কয়েক সপ্তাহ ধরে একের পর অভিনেতা ও অভিনেত্রীরা বিভিন্ন রাজবনৈতিক দলে যোগ করছেন। এরই ধারাবাহিকতায় ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দিলেন পশ্চিমবঙ্গের ১৩ অভিনয় শিল্পী। বৃহস্পতিবার দিল্লিতে, বিজেপির সদর দপ্তরে উপস্থিত হয়ে তারা বিজেপিতে যোগ দেন তারা।

বিজেপিতে যোগ দেয়া পশ্চিমবঙ্গের ১১ তারকা হলেন, পার্নো মিত্র, ঋষি কৌশিক, অরিন্দম হালদার, কাঞ্চনা মৈত্র, সৌরভ চক্রবর্তী, রূপাঞ্জনা মিত্র, মৌমিতা গুপ্ত, বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায়, দেবরঞ্জন নাগ, রূপা ভট্টাচার্য।

পশ্চিমবঙ্গের এই ১৩ অভিনয়শিল্পীর বিজেপিতে যোগদানকে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বড় চমক হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি টালিউডে নিজেদের রাজনৈতিক পরিসর বাড়াতে সংগঠন তৈরি করেছে বিজেপি। পশ্চিমবঙ্গের নির্বাচনে অভিনয় শিল্পীদের মনোনয়ন দেয়ার রেওয়াজ চালু করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

এবার লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে নির্বাচিত হন, চলচ্চিত্র অভিনেত্রী মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ