শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

চট্টগ্রামের ঝাউতলা মাদরাসা পরিদর্শন করলেন মেয়র নাছির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুনায়েদ হাবীব
চট্টগ্রাম থেকে>

চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঝাউতলা জামিয়া কোরআনিয়া মাদরাসা পরিদর্শন করলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র,ও বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম মহানগরের সাধারন সম্পাদক জনাব আ.জ.ম নাছির উদ্দীন।

জানা যায় মাদ্রাসাটির একটি বিশেষ আয়োজনকে কেন্দ্র করে তিনি সেখানে উপস্থিত হোন। মেয়র নাছির উপস্থিত সাংবাদিকদের বলেন চট্টগ্রামের এ ঝাউতলা মাদরাসার নাম আমি অনেক সময়ই শুনেছি। সময়ের কারনে আসা হয়নি। তবে আমাদের চট্টগ্রাম শহরে এতো বড় একটি দ্বীনি প্রতিষ্ঠান আমাদের জন্য অনেক বড় ভুমিকা রেখে যাচ্ছে। যা আপনার আমার দেখে শুনে রাখার কর্তব্য।

এসময় মাদরাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক ও শাইখুল হাদীস মাওলানা আলী উসমানসহ মাদরাসার শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকরা বরণ করে নেন তাকে।মাদরাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আলী উসমানের সাথে বেশ কিছুক্ষণ কুরআন ও হাদিস নিয়ে আলোচনা করেন মেয়র। সভাতে মেয়রকে ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা দেওয়া হয়।

এতে আরো উপস্হিত ছিলেন, স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ হোসেন হীরণ, সংরক্ষিত মহিলা আসনের সদস্য আবিদা আজাদ, মাদরাসাটির সহকারী পরিচালক হাফেজ এমদাদুল্লাহ সোহাইল ,বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ ইদ্রিছ, সহ আরো অনেকে

উল্লেখ্য, চট্টগ্রাম শহরের সর্ববৃহৎ এ দ্বীনি প্রতিষ্ঠান দীর্ঘ ৪৬ বছর যাবৎ পরিচালনা হয়ে আসছে। গেল বছরে মাদরাসাটির ৪৫ তম বর্ষের ইসলামী মহাসম্মেলনে মেয়রের পরিদর্শন করার কথা থাকলে উপস্থিত হতে পারেননি তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ