সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব ‘ম্যাঁয় ঠিক হুঁ আলহামদুলিল্লাহ’ পাকিস্তানের তাবলিগ জামাতের আমির মাওলানা নযরুর রহমানের ইন্তেকাল ‘শেখ হাসিনার ফেরার সম্ভাবনা ইউপি নির্বাচনে প্রভাব ফেলবে না’ বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন ‘বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে মেটাতে চায় সরকার’  ২০২৭ সালের হজের বাড়তি ও অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু আজ ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের কার্যক্রম শুরু ছাত্রলীগের অপতৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের

চীনের গ্যাস প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সেন্ট্রাল চীনের ইমা শহরের একটি গ্যাস প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার (২০ জুলাই) স্থানীয় সময় বিকেল আনুমানিক ৬ টার দিকে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে অন্তত ১০ জন মারা গেছেন। আহত হয়েছে আরও ১৮ জন।

বিস্ফোরণের ফলে আশেপাশের তিন কিলোমিটার দরজা-জানালা বন্ধ রাখতে হচ্ছে। এছাড়া এ ঘটনায় আরও অনেকে নিখোঁজ রয়েছেন।

হেনান কয়লা গ্যাস কোম্পানির বায়ু পৃথকীকরণ ইউনিট থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে চীনের সিনহুয়া নিউজ।

সোসাল মিডিয়াতে এই বিস্ফোরণের ছবি মুহুর্তের মধ্যেই ছড়িয়ে পড়ছে। তবে সংবাদসংস্থা এএফপি এসব ছবির সত্যতা নিশ্চিত করতে পারেনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, মার্চ মাসের বিস্ফোরণে ছবি এবং মৃতের সংখ্যার সাথে মিলিয়ে ফেলে অনেকেই বিভ্রান্তি ছড়াচ্ছে। সূত্র: সিবিএস

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ