শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই; জুলাই মাসে আক্রান্ত সাড়ে ৩ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই দিন দিন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে জুলাই মাসে আক্রান্ত সাড়ে ৩ হাজার। তবে প্রতিদিনই বাড়ছে এ সংখ্যা। চিকিৎসকরাও বলছেন, অন্য বছরের চেয়ে এবার ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি।

হাসপাতালগুলোতে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এবার ডেঙ্গু জ্বরে যোগ হয়েছে নতুন নতুন উপসর্গ। আগে গায়ে জ্বর থাকলেও এখন জ্বর বা র‍্যাশ ছাড়াও ডেঙ্গু আক্রান্ত হচ্ছে। সেই সাথে বমি, শ্বাস কষ্ট, মাথা ব্যাথাও থাকছে রোগীদের।

অনেক রোগীর রক্তে জলীয় অংশ কমে দেখা দিচ্ছে পানি শূন্যতা। অনেকের রক্ত জমাট বেঁধে যাচ্ছে। তাই সামান্য জ্বর হলেই চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়া হচ্ছে। পাশাপাশি আক্রান্তদের বেশি বেশি তরল ও পানীয় গ্রহণের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

ডেঙ্গু রোগের বাহক এডিস মশা নিধন না হওয়া পর্যন্ত বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ও মশক নিধন বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

ঢাকা দক্ষিণ সিটি কর্তৃপক্ষও অনলাইনে মেডিকেল টিমের সেবা চালু করেছে। যদিও সেবা না পাওয়ার অভিযোগ করছে নগরবাসী।

তাদের দাবি, একাধিক চেষ্টায় যোগাযোগ করা যাচ্ছে না কল সেন্টারের সঙ্গেও। ডেঙ্গু মোকাবিলায় শুধু সিটি করপোরেশনের কাছে কার্যকর ভূমিকা চাইছে নগরবাসী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ