সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব ‘ম্যাঁয় ঠিক হুঁ আলহামদুলিল্লাহ’ পাকিস্তানের তাবলিগ জামাতের আমির মাওলানা নযরুর রহমানের ইন্তেকাল ‘শেখ হাসিনার ফেরার সম্ভাবনা ইউপি নির্বাচনে প্রভাব ফেলবে না’ বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন ‘বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে মেটাতে চায় সরকার’  ২০২৭ সালের হজের বাড়তি ও অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু আজ ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের কার্যক্রম শুরু ছাত্রলীগের অপতৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের

ঢাবিতে মেট্রোরেলের স্টেশন বসানোর প্রতিবাদে ভাঙচুর-মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মেট্রোরেলের কাজের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সীমানা প্রাচীর ভাঙতে টিন দিয়ে নতুন প্রাচীর তৈরি করেছে কনস্ট্রাকশন কোম্পানি। কিন্তু শনিবার বিকেলে শিক্ষার্থীরা টিনের তৈরি সীমানা প্রাচীর ভেঙে দিয়েছেন।

শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসে মেট্রোরেলের কোনো ধরনের স্টেশন তারা চান না। এ জন্য টিএসসির সীমানা প্রাচীর ভাঙার যে পরিকল্পনা করা হচ্ছে তা কখনো বাস্তবায়ন করতে দেয়া হবে না। টিএসসি ঐতিহ্যের অংশ। এর সীমানা প্রাচীর ভেঙে মেট্রোরেলের কাজ কোনোভাবেই মেনে নেয়া যায় না।

এদিকে ক্যাম্পাসে মেট্রোরেলের স্টেশন না বসানোর দাবি জানিয়ে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। শনিবার বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের পাদদেশে তারা এ মানববন্ধন করেন। এ সময় তারা টিএসসির দেয়াল ভাঙারও প্রতিবাদ জানান। শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে মানববন্ধনে অংশ নেন ডাকসু সদস্য মাহমুদুল হাসান ও তানভীর হাসান সৈকত ৷

মানববন্ধনে অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আফিয়া জাহান সুস্মিতা বলেন, ক্যাম্পাসের ভেতর দিয়ে মেট্রোরেল নিয়ে যাচ্ছে। এ নিয়ে প্রথম দিকে আন্দোলন করেছি। কিন্তু এখন ক্যাম্পাসে যদি মেট্রোরেলের স্টেশন বসানো হয়, তাহলে পুরো ঢাকা শহরের মানুষ এখানে নামবে। তখন ক্যাম্পাস গুলিস্তানে পরিণত হবে। আমরা চাই না যে প্রিয় ক্যাম্পাস গুলিস্তানে পরিণত হোক।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, মেট্রোরেলের কাজ চলছে। এ মর্মে আমরা অবহিত হয়েছি। এটা মেট্রোরেল কর্তৃপক্ষ দেখছে। শিক্ষার্থীদের কোনো মতামত থাকলে অবশ্যই বলবে। কিন্তু সাংঘর্ষিক অবস্থান আমরা পরিহার করবো ৷ এ বিষয়ে মেট্রোরেল কর্তৃপক্ষকে বার্তা দেয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ