রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ব্রিটিশ তেল ট্যাংকার আটক করেছে ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘন করায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) শুক্রবার ব্রিটেনের একটি তেল ট্যাংকার ২৩ জন ক্রুসহ আটক করেছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক খবরে বলা হয়েছে, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘন করায় ব্রিটেনের তেলবাহী ট্যাংকারটিকে আটক করা হয়েছে। জাহাজটির নাম স্টেনা ইমপেরো। জাহাজটি সৌদি আরব যাওয়ার পথে ছিল।

আইআরজিসি'র জনসংযোগ দপ্তর গতকাল রাতে এক বিবৃতিতে জানায়, ইরানের হরমুজগানের বন্দর ও সামুদ্রিক যান চলাচল বিষয়ক সংস্থার অনুরোধে 'স্টেনা ইমপেরো' নামের একটি ব্রিটিশ তেল ট্যাংকার আটক করা হয়েছে। আন্তর্জাতিক সামুদ্রিক আইনের প্রতি সম্মান না দেখানোয় ইরানের ওই সংস্থা তেল ট্যাংকারটি আটকের অনুরোধ জানায়।

আটক হওয়া জাহাজের মালিক প্রতিষ্ঠান ও ব্যবস্থাপনা দল জানায়, আমরা বর্তমানে জাহাজটির সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছি।

এ ঘটনায় ব্রিটেন সরকারের এক মুখপাত্র বার্তা সংস্থা সিএনএনকে জানায়, আমরা ‘ট্যাংকার আটক হওয়ার’ ঘটনার আরো তথ্য সন্ধান করছি।

এদিকে দুই মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, ব্রিটিশ পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার ‘স্টেনা ইমপেরো আটক করা হয়েছে। এদের মধ্যে একজন কর্মকর্তা বলেন, ইরান এ কাজ করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ