বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

এবার মিন্নির বাবা-মাকে আইনের আওতায় আনার দাবি রিফাতের বাবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রিফাতের বাবা আব্দুল হালিম দুলাল বলেন, মিন্নির বাবা-মা আমার কাছে তাদের মেয়ের আগের বিয়ের বিষয়টি গোপন করে আমার ছেলের সাথে বিয়ে দিয়েছে। আমি মিন্নির বাবা-মাকেও আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি’

আজ রোববার দুপুরে বরগুনা প্রেসক্লাবে বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার পলাতক আসামিদের ও মিন্নির বাবা-মাকে গ্রেফতারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন রিফাতের বাবা আব্দুল হালিম দুলাল শরীফ। এসময় নিহত রিফাতের মা, বোন, চাচা-চাচীসহ স্বজনেরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, বরগুনা সরকারি কলেজের সামনে দিনে দুপুরে আমার ছেলেকে কুপিয়ে হত্যা করে ০০৭ গ্রুপের সদস্যরা। এঘটনায় আমি একটি হত্যা মামলা দায়ের করি। প্রাথমিকভাবে মিন্নির যে ভিডিও প্রকাশ পেয়েছে সেখানে মিন্নির ভুমিকায় সবাই প্রশংসা করলে আমি প্রাথমিকভাবে মিন্নিকে মামলার ১ নম্বর সাক্ষী করি।

পরবর্তিতে আরো ভিডিও ফুটেজ প্রকাশিত হওয়ায় মিন্নির ভূমিকা নিয়ে বির্তক সৃষ্টি হয়। এছাড়াও নয়ন বন্ডের মায়ের কথায় আরো প্রকাশ্যে আসে মিন্নির আসল চেহারা।

এরপর আমি বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে এই হত্যাকাণ্ডে মিন্নির সংশ্লিষ্টতা খুঁজে পাই। পুলিশও তাদের তদন্তে মিন্নির সংশ্লিষ্টতা খুঁজে পায় এরপরই তাকে গ্রেফতার করা হয় এবং সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। এতেই প্রতিয়মান হয় যে মিন্নিই এই খুনের প্রধান পরিকল্পনাকারী।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, কিছু কিছু গণমাধ্যম আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি ছেলে হারিয়েছি আমার পাশে না দাঁড়িয়ে তারা খুনিদের বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে। মিন্নির বাবা-মা আমার কাছে তাদের মেয়ের বিয়ের বিষয়টি গোপন করে আমার ছেলের সাথে তাদের মেয়ের বিয়ে দিয়েছে। এ বিয়েই আমার ছেলের জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। আমি মিন্নির বাবা মাকেও আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ