ইশতিয়াক সিদ্দিকী:,
হাটহাজারী থেকে>
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের কাছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহার ‘অদ্ভুত’ বক্তব্যের তীব্র নিন্দা ও কড়া প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।
আজ রোববার ২১ জুলাই সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে আল্লামা বাবুনগরী বলেন, সম্প্রতি বাংলাদেশ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ভুল তথ্য প্রকাশ এবং বানোয়াট ও ডাহা মিথ্যা অভিযোগ করে রাষ্ট্রের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন করেছে প্রিয়া সাহা।তার বক্তব্য মুসলমান ও বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ।বাংলাদেশের একজন নাগরিক হয়ে নিজ দেশ সম্পর্কে সে এমন মন্তব্য করতে পারে না। আমি তার এ বক্তব্য প্রত্যাখান করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদে জানাচ্ছি।
তিনি আরো বলেন, প্রিয়া সাহা দেশের মুসলিম সমাজ ও সরকারের নামে নালিশ করে মূলত রাষ্ট্রদোহিতামূলক অপরাধ করেছে। সে একজন রাষ্ট্রদ্রোহি,রাষ্ট্রদ্রোহিতা প্রশাণিত হলে বাংলাদেশে তাকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে।
আল্লামা বাবুনগরী বলেন, বাংলাদেশ ৯০% মুসলিম অধ্যুষিত দেশ হওয়া সত্বেও সংখ্যালঘুরা সর্বোচ্চ সুবিধাভোগ করছে। বাংলাদেশের শিক্ষাব্যবস্থা,
বিচার ব্যাবস্থা এমনকি দেশের মূল চালিকাশক্তি অর্থব্যবস্থাতেও তুলনামূলক তাদের উপস্থিতি বেশি রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর, সোনালি ব্যাংকের এমডি ও সিইও, অগ্রনী ব্যাংকের পরিচালক,রূপালি ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং জনতা ব্যাংকের পরিচালক তারা সকলেই হিন্দু। বাংলাদেশের শিক্ষাব্যবস্থার উচ্চ পর্যায়েও হিন্দু সম্প্রদায়ের লোকজনের উপস্থিতি অনেক বেশি।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিন্দু,বাংলাদেশের পাঠ্যপুস্তক বোর্ডের চেয়্যারম্যান হিন্দু,এমনি ভাবে কারিগরি শিক্ষা অধিপ্তরের মহাপরিচালক ও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তিনিও হিন্দু,ঢাকা বোর্ডের উপ-কলেজ পরিদর্শক এবং ঢাকা বোর্ডের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষà¦