বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রিয়া সাহার ব্যাখ্যা না শুনে তড়িঘড়ি আইনি ব্যবস্থা নয় : কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রিয়া সাহা কেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ করেছেন, সেই ব্যাখ্যা না শুনে তড়িঘড়ি কোনো আইনি ব্যবস্থায় না যেতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মেট্রোরেল নেটওয়ার্কের সময়বদ্ধ পরিকল্পনার ব্রান্ডিং বিষয়ক সেমিনার শেষে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, প্রিয়া সাহা কেন ট্রাম্পের কাছে মিথ্যা অভিযোগ করেছেন, সেই ব্যাখ্যা না শুনতে হবে। তড়িঘড়ি করে কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না।

ইতোমধ্যে প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার আবেদন করা হয়েছে এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্রপক্ষের সম্মতির পর রাষ্ট্রদ্রোহ মামলা গৃহীত হয়। আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী প্রিয়া সাহার বিরুদ্ধে মামলা করতে চেয়েছিলেন। আমি ব্যক্তিগতভাবে এ বিষয়ে নিষেধ করেছি কারণ তড়িঘড়ি করে ব্যবস্থা গ্রহণ করা ঠিক নয়। তাকে আত্মপক্ষের সমর্থনের সুযোগ দিতে হবে।’

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করে প্রিয়া সাহা বলেন বাংলাদেশ থেকে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের ৩ কোটি ৭০ লাখ লোক নিখোঁজ রয়েছে। তিনি আরো বলেন- মুসলিম মৌলবাদীরা তার জমি দখল করে নিয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ