মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

ডাকসু ভিপি নুর ও আখতারকে অবাঞ্চিত ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

মঙ্গলবার (২৩ জুলাই) অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে ক্লাস পরীক্ষা সচলের আহ্বান জানানোর সময় এ ঘোষণা দেন ছাত্রলীগের নেতারা।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে গত তিনদিন ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে তালা দিয়ে আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুরু থেকেই যারা সাত কলেজের অধিভুক্তির বিরোধীতা করে আসছিলেন। সাত কলেজ বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে ডাকসু ভিপি নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেনও সমর্থন দিয়ে আসছেন।

তবে ছাত্রলীগ নেতারা অভিযোগ করেন, আকতার হোসেন ডাকসুর টাকা অবৈধভাবে খরচ করে তালা কিনেছেন। এসব তালা দিয়েই ক্যাম্পাসে ধর্মঘট করা হচ্ছে। এজন্য নুর ও আখতারকে অবাঞ্ছিত ঘোষণা করেন তারা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ