শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সৌদি আরবে আবারো ড্রোন হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আসির প্রদেশে একাধিক ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। সৌদি প্রেস এজেন্সির বরাতে জানা যায়, মঙ্গলবার ইয়েমেন থেকে আসির প্রদেশ লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন হামলা হয়েছে। তবে এসব ড্রোন লক্ষ্যে আঘাত হানার আগেই ধ্বংস করা হয়েছে।

ইয়েমেনে লড়াইরত সৌদি সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি বলেছেন, মনুষ্যবিহীন এসব ড্রোন আকাশেই ধ্বংস করা হয়েছে। ড্রোনগুলো ইয়েমেন সীমান্তের কাছে সৌদির দক্ষিণপশ্চিমের আসিরের গুরুত্বপূর্ণ স্থাপনার দিকে ছুটে আসছিল।

ইরানের সঙ্গে উপসাগরীয় অঞ্চলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চলমান উত্তেজনার মাঝেই গত কয়েক সপ্তাহে সৌদিতে হামলা বৃদ্ধি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

সৌদি সামরিক জোটের মুখপাত্র এক বিবৃতিতে তুর্কি আল মালিকি বলেছেন, ‘সৌদির বেসামরিক নাগরিক ও স্থাপনা লক্ষ্য করে ব্যর্থ হামলা চেষ্টায় এটি পরিষ্কার যে, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে হুথি বিদ্রোহীরা।’

২০১৪ সালে রাজধানী সানা দখলের পর সৌদি সমর্থিত ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদিকে ক্ষমতা থেকে বিতাড়িত করে হুথি। তারপর থেকেই দেশের বাইরে তিনি। হাদিকে ক্ষমতায় ফেরাতে ২০১৫ সালের জুনে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন আরব সামরিক জোট।

সূত্র : দ্য ন্যাশনাল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ