শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন

গাছে কাফনের কাপড় মুড়িয়ে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের অধীনে হল নির্মাণের জায়গায় গাছ কাটতে শুরু করলে শিক্ষার্থীদের বাধায় তা পণ্ড হয়। পরবর্তীতে কাটা গাছে কাফনের কাপড় মুড়িয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

শুক্রবার সকালে নির্মাণ কোম্পানির শ্রমিকরা বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের দক্ষিণ ও পূর্ব পাশের শতাধিক গাছ কাটার পর শিক্ষার্থীরা বাধা দেন। গাছ কাটার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিকেল সাড়ে ৩টায় কাটা গাছের গুড়িতে কাফনের কাপড় মুড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাস ভবনের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

প্রতিবাদ সভায় জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি আশিকুর রহমান বলেন, জানতে পেরেছি উন্নয়ন কাজের টাকা ভাগাভাগির ব্যাপারে যখন সাংবাদিকরা জেনে যান, তখন তাদেরকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হয়েছে। শোকের মাসে ছাত্রলীগ এ দেশের গরীবের টাকা লুটপাট করতে উঠে পড়ে লেগেছে।

দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক রায়হান রাইন বলেন, যখন এই পরিকল্পনার বাস্তবায়ন শুরু হয়, তখন থেকেই প্রতিবাদ জানিয়ে আসছি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তার অবস্থানে অটল। বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বৈরাচারী পদক্ষেপ গ্রহণ করেছে।

-এএ