বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০০ কোটি টাকা ব্যয়ে দক্ষিণ এশিয়ার সবচেয়ে উঁচু মসজিদ নির্মিত হচ্ছে বাংলাদেশে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাঙ্গাইলের গোপালপুরে ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে উঁচু মসজিদ। মসজিদটি কাবা শরীফের ইমামকে দিয়ে উদ্বোধন করানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জানা যায়, প্রায় ১৫ বিঘা জমির ওপর এ মসজিদ নির্মাণ করছে স্থানীয় মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্ট। গণমাধ্যমকে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের সদস্য হুমায়ুন কবীর জানান, মসজিদটি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের দক্ষিণ পাথাইল গ্রামের নদীর পাড়ে নির্মাণ করা হচ্ছে। এতে থাকছে ২০১টি গম্বুজ। এর মধ্যে প্রধান গম্বুজটির উচ্চতা ৮১ ফুট।

হুমায়ুন কবীরের দাবি, নির্মাণ শেষ হলে এই মসজিদটি হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে উঁচু মসজিদ। তিনি আরো জানান, বড় গম্বুজটির চারপাশে ২০ গম্বুজ থাকছে।

প্রতিটির উচ্চতা ১৭ ফুট। আর মসজিদটির দৈর্ঘ ১৪৪ ফুট ও প্রস্তও ১৪৪ ফুট। এতে একসঙ্গে ১৫ হাজার মানুষ নামাজ পড়তে পারবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ