রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের

মশা নির্মূলে সারাদেশে ওষুধ ছিটানোর নির্দেশ হাইকোর্টের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মশার নিধনে রাজধানী ঢাকাসহ সারাদেশে ওষুধ ছিটানো ও অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মুহা. সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

পরে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য ১৬ অক্টোবর দিন নির্ধারণ করেন আদালত।

মশা নিধনে প্রয়োজনে স্কুল-কলেজ,অফিস-আদালত ১/২ দিনের জন্য বন্ধ ঘোষণা করে সব শ্রেণির মানুষকে সঙ্গে নিয়ে মশার আবাসস্থল ধ্বংসে একযোগে অভিযান পরিচালনা করা যেতে পারে মত দেন আদালত।

তবে ডেঙ্গু নিয়ন্ত্রণে কোনো অবহেলা আছে কী না, অবহেলা থাকলে সেটা কার, তা তদন্তে কমিটি গঠন বিষয়ে আপাতত আদেশ দেননি আদালত। আদালত বলেছেন, পরবর্তীতে অবশ্যই তদন্ত কমিটির বিষয়টি দেখা হবে।

আদালতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পক্ষে ছিলেন ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী মাঈনুল হাসান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ