রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের

সিআইডি প্রধান হলেন চৌধুরী আবদুল্লাহ্ আল মামুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

তিনি সিআইডির বিদায়ী প্রধান (ডিএমপির নবনিযুক্ত কমিশনার) অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শফিকুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।

বুধবার (২৮ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে আবদুল্লাহ আল মামুনের এ নিয়োগের কথা জানানো হয়।

এই কর্মকর্তা পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) হিসেবে কর্মরত ছিলেন।

সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামের বনেদী পরিবারের সন্তান আবদুল্লাহ আল মামুন চলতি বছর মে মাসে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। এর পুর্বে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অপর এক প্রজ্ঞাপনে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শফিকুল ইসলামকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়।

তিনি ডিএমপির বিদায়ী কমিশনার আছাদুজ্জামান মিয়ার স্থলাভিষিক্ত হয়েছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ