শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

কাশ্মীরিদের সমর্থনে সেনা পোশাকে আফ্রিদির বক্তব্য ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীরের সমর্থনে মাজার-ই-কায়েদ মসজিদে সেনা পোশাক পরে নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহিদ আফ্রিদি।

আফ্রিদি বলেন, সমস্ত ভারতীয় নয়, আপনি (মোদি) এবং আপনার অনুসারীরা বিশ্বের কাছে ভারতের ভাবমূর্তি বিকৃত করেছেন। ভারতে শিক্ষিত ও ভালো মানুষও আছে, যারা ভালো পরামর্শ দেন। তাদের কথা শোনেন।

তিনি আরও বলেন, এই যুগ ও সময় যুদ্ধের নয়, আমরা এবং আমাদের প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি করার চেষ্টা করেছেন, কিন্তু আপনার (মোদি) থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। আমি বিশ্বাস করি, আপনি সেখানে (কাশ্মীর) মহিলা ও শিশুদের সাথে যেভাবে ব্যবহার করছেন, এ বর্বরতার বিরুদ্ধে শহীদ আফ্রিদি এবং সমগ্র জাতি, পাকিস্তান সরকার ও পাকিস্তান সেনাবাহিনী তাদের সাথে থাকবে।

আফ্রিদি আরও বলেন, আমি যে ক্যাপ এবং শার্ট পরেছি, আমি এ দেশের একজন সৈনিক এবং আমি এই দেশের একজন সৈনিক থাকব। পাকিস্তানের জনগণের কাছে আমার একটি বার্তা, সর্বদা কোনো দুর্যোগের জন্য অপেক্ষা করবেন না, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ