রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

আবারও সড়কে শিক্ষার্থীরা, যান চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রজাপতি বাসের চাপায় সহপাঠী নিহতের বিচার দাবিতে আবারও সড়কে নেমেছে শিক্ষার্থীরা। গত শনিবার সন্ধ্যায় এ ঘটনার প্রতিবাদে আজ ইসিবি ক্যান্টিন এলাকায় সড়কে অবস্থান নিয়েছে নাহার একাডেমির শিক্ষার্থীরা।

আজ সোমবার দুপুরে প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন স্লোগান লিখে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। এতে কিছুক্ষণের জন্য সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, ছাত্ররা যানবাহন চলতে দিচ্ছে না। আমরা অবস্থা পর্যবেক্ষণ করছি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে।

এর আগে গত ৩১ আগস্ট (শনিবার) সন্ধ্যায় মিরপুর পল্লবীর নাহার একাডেমির সপ্তম শ্রেণির ছাত্র সাব্বির প্রজাপতি বাসের চাপায় নিহত হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ