মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

মাহাথিরের সঙ্গে বৈঠকে জাকির নায়েককে ফেরত চাইলেন মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ায় আশ্রয় নেয়া ভারতের ইসলাম বিষয়ক বক্তা জাকির নায়েককে দেশে ফেরানোর এখনই সময় বলে মনে করছে ভারত। সেই লক্ষ্যে রাশিয়ার ভ্লাদিভস্তকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে তিনি দ্বিপাক্ষিক পার্শ্ব বৈঠক করেছেন নরেন্দ্র মোদি।

শুক্রবার ইস্টার্ন ইকনোমিক ফোরামের ফাঁকে অনুষ্ঠিত এই বৈঠকের পর পররাষ্ট্র সচিব বিজয় গোখলে এ কথা জানান।

তিনি বলেন, বৈঠকে জাকির নায়েককে ভারতে ফিরিয়ে আনার বিষয়টি উত্থাপন করেন নরেন্দ্র মোদি। এ ব্যাপারে দুই দেশই একমত হয়েছে যে, যেহেতু এটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তাই এ নিয়ে ভারত ও মালয়েশিয়ার অফিসাররা একে অন্যের সঙ্গে যোগাযোগে থাকবেন।

কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের পর পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মাহাথির‌। দুই দেশের মধ্যে সম্পর্কের দ্রুত উন্নতি কামনা করেছেন তিনি। কারণ ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রথম ফোনটা ইমরান মালয়েশিয়াকেই করেছিলেন।

এছাড়াও দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে একাধিক দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্য আরো মজবুত করার লক্ষ্যে একে অপরকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ