শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায়

লাতিন আমেরিকার দেশের মধ্যে সবচেয়ে বেশি মুসলমান আর্জেন্টিনায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

আর্জেন্টিনা লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে অন্যতম একটি দেশ। এ দেশে সবচেয়ে বেশি মুসলমান বাস করে। খ্রিস্টান অধ্যুষিত এ দেশটির দ্বিতীয় প্রধান ধর্ম হচ্ছে ইসলাম। যদিও দেশের মোট জনসংখ্যার মাত্র ২ শতাংশ।

লাতিন আমেরিকার এ দেশটিতে মোট জনসংখ্যা প্রায় ৪ কোটি। তবে মুসলমানদের সঠিক পরিসংখ্যান বের করা বেশ কঠিন, কারণ দেশের আদমশুমারিতে ধর্মভিত্তিক কোন পরিসংখ্যান করা হয় না।

যুক্তরাষ্ট্র ভিত্তিক ‘ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম’-এর ২০১০ সালের রিপোর্ট অনুসারে আর্জেন্টিনার মুসলমানদের সংখ্যা প্রায় ৫ লাখ।

অন্যদিকে, ‘দ্যা পিউ রিসার্চ সেন্টার’-এর ২০১০ সালের রিপোর্ট অনুযায়ী আর্জেন্টিনার মুসলিম জনসংখ্যা প্রায় ১০ লাখ। ‘অ্যাসোসিয়েশন অফ রিলিজিয়াস ডাটা আর্কাইভ (এআরডিএ)’-এর তথ্য মতে আর্জেন্টিনার মোট জনসংখ্যার প্রায় ২ শতাংশ মুসলমান।

আর্জেন্টিনায় মুসলমানদের আগমন লাতিন আমেরিকার অন্যান্য দেশের মতোই। একসময়ে স্প্যানিশ উপনিবেশ ছিল আর্জেন্টিনা। তখন বহু পশ্চিম আফ্রিকান কালো মানুষদের আর্জেন্টিনায় আনা হতো দাস হিসেবে।

এর মধ্যে আফ্রিকার দেশ মরক্কোর বহু বাসিন্দা ছিল, আর তাদের অধিকাংশই ছিল মুসলমান। এদের হাত ধরেই মুসলিম জনগোষ্ঠীর আগমন আর্জেন্টিনায়।

এরপর উনবিংশ শতাব্দীর বিভিন্ন সময় আরবদেশ, তথা বর্তমান লেবানন-সিরিয়া থেকে অনেকে অভিবাসী পাড়ি জমান লাতিন আমেরিকার এই দেশটিতে।

মূলত উসমানী খিলাফতের পতনের পরে প্রায় সাড়ে ৩ লাখ আরব অভিবাসী আর্জেন্টিনায় আশ্রয় নেয়। এর মধ্যে অধিকাংশ ছিলো আরব-খ্রিস্টান, এছাড়া কিছু মিজরাহি গোত্রীয় ইহুদী ও সংশয়বাদী ইহুদীও ছিল।

পাশাপাশি অনেক আরব-মুসলিমও তখন আর্জেন্টিনায় আশ্রয় গ্রহণ করে, আনুমানিক প্রায় ১ লাখ মুসলিম তখন আর্জেন্টিনায় অভিবাসী হয়।

দেশটির রাজধানী বুয়েন্স আয়ার্সে বেশ কটি বড় বড় মসজিদ এবং ইসলামিক সেন্টার রয়েছে। আর্জেন্টাইন মুসলমানদের জন্য সবচেয়ে বড় প্রতিষ্ঠান হচ্ছে ‘দ্য ইসলামিক সেন্টার অফ আর্জেন্টিনা’।

এটি সৌদি আরবের সহায়তায় নির্মিত হয়। আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট কার্লোস মেনেম ১৯৯২