মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ

সিলেটে জিয়ারত করলেন এরশাদপুত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুর-৩ আসনে উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী এরশাদপুত্র রাহগীর আল মাহি সাদ এরশাদ সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করেছেন। শনিবার দুপুর ১টায় বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

এরপর দুপুর ২টার দিকে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এ সময় মাজারে গিলাফ ছড়ান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমানসহ কেন্দ্রীয় কয়েকজন নেতা এবং সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতাকর্মীরা।

মাজার জিয়ারত শেষে বিকেলে সিলেট সার্কিট হাউসে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন সাদ এরশাদ। এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টি থেকে প্রার্থী হন সাদ। নির্বাচন সামনে রেখে দুই ওলির মাজার জিয়ারত করতে সিলেটে এসেছেন তিনি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ