বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮


নাটোরে ট্রেনে কাটা পড়ে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাটোরের লালপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে সনি (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার গোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত সনি গোপালপুর পৌরসভার মহিশাকুলা এলাকার সান্টুর ছেলে। তিনি গোপালপুর রেলস্টেশনের পাশের একটি দোকানের মোটরসাইকেলের মেকানিক ছিলেন।

লালপুর থানার ওসি সেলিম রেজা বলেন, গোপালপুরের ভাওরা এলাকা দিয়ে রেললাইন পার হচ্ছিলেন সনি। এ সময় ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ