রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

পুলিশের সঙ্গে গোলাগুলিতে আরো এক রোহিঙ্গা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে গোলাগুলিতে আরো এক রোহিঙ্গা নিহত হয়েছেন।

আজ রোববার নিহত হওয়া হাবিবুল্লাহকে রোহিঙ্গা ডাকাতদলের সদ্স্য দাবি করেছে পুলিশ। ভোর সকালে হ্ণীলা মোচনী আশ্রয় শিবিরের পাশের পাহাড়ে এ গোলাগুলি হয়। এসময় দুই পুলিশ সদস্যও আহত হন।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, গতরাত একটার দিকে অস্ত্রসহ রোহিঙ্গা ডাকাত হাবিবুল্লাহকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যে মোচনী রোহিঙ্গা শিবিরের পশ্চিম পাশের পাহাড়ে অস্ত্র উদ্ধার অভিযানে যায় পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুঁড়ে হাবিবুল্লাহ'র সহযোগীরা। পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে অন্য ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে হাবিবুল্লার মরদেহ উদ্ধার এবং দেশীয় বন্দুক ও গুলি জব্দ করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ