শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮


সবার জন্য বড় আলেম বা মুফতি হওয়ার প্রয়োজন নয়: নিউইর্য়কে আল্লামা ওলীপুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রশীদ আহমদ: নিউইর্য়কের অতি প্রাচীনতম মসজিদ ওজনপার্কের মসজিদ আল আমানের আওতাধীন দীনি শিক্ষা প্রতিষ্ঠান "শাহজালাল একাডেমী" এর হিফজ বিভাগের বার্ষিক অনুষ্ঠান ও গ্র্যাজুয়েশন গত ১৪ সেপ্টেম্বর শনিবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

বাদ মাগরিব অনুষ্ঠিত উক্ত গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ আল আমানের সভাপতি কবীর আহমদ চৌধুরী।  শাহজালাল একাডেমীর প্রোগ্রাম ডাইরেক্টর ও মসজিদের খতিব মাওলানা শোয়াইব জামালের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআনে হাকীম থেকে তেলাওয়াত করেন শেখ সিদ্দিকী ও ক্বারী আহমদ হোসাইন।

প্রধান অতিথি হিসেবে বয়ান করেন, বাংলাদেশ থেকে আগত মুফাসসিরে কুরআন আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদানী একাডেমী নিউইয়র্ক-এর সভাপতি অধ্যাপক মুহিব্বুর রহমান,মসজিদ আল আমানের প্রাক্তন ইমাম ও খতিব মুফতি মুহাম্মদ হাফিজুল্লাহ,দারুস সালাম মসজিদ জ্যামাইকার ইমাম ও খতিব মাওলানা আবদুল মুকীত ও দারুল কুরআন ও সুন্নাহর মুহাদ্দিস মুফতি হাম্মাদ আহমদ গাজীনগরী।

স্বাগত বক্তব্য রাখেন শাহজালাল একাডেমীর শিক্ষা বিভাগের কো-অর্ডিনেটর আনোয়ার হোসেন খান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মসজিদ আল আমানের প্রাক্তন সভাপতি সামছুদ্দীন সোনাই ও সেক্রেটারি খলীল আহমদ। অভিভাবকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন আবদুল ওয়াহাব, আতিকুর রহমান ও তাহির আলী।

[caption id="attachment_169583" align="alignnone" width="500"] মাঝখানে মুহাম্মদ ফাহিম মোর্শেদ ও মুহাম্মদ আবু জাফর[/caption]

আরো উপস্থিত ছিলেন মাওলানা আতাউর রহমান, ইমাম মাওলানা মোহাম্মদ আলী, মসজিদ আল আমানের প্রাক্তন সেক্রেটারি মাসুক আহমদ, বর্তমান সেক্রেটারি খলীল উদ্দিন আহমদ,প্রাক্তন ট্রেজারার কামাল উদ্দিন, বর্তমান ট্রেজারার এনাম উদ্দিন ও মোহাম্মদ জসীম উদ্দীন সহ অনুষ্ঠানে বিপুলসংখ্যক উলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অভিভাবক সহ কমিউনিটির লোকজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সফলতার সাথে দুইজন শিক্ষার্থী হিফজ সম্পন্ন করে গ্র্যাজুয়েশন করায় তাদেরকে পাগড়ি ও পুরস্কার হিসেবে ওমরাহ পালনের জন্য দুইটি প্যাকেজ প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে পুরো বছà¦