মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বগুড়াসহ ১৩ সিটি কর্পোরেশনের নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে ‘সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন শিরকের কাছে চলে যায়’ লেবাননে ইসরায়েলি হামলা সমঝোতা চুক্তির ‘লঙ্ঘন’ হিসেবে বিবেচিত হবে: আরাগচি জিহাদ, খেলাফত ও ক্ষমতার রাজনীতি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, হতাহত ১১ ইরান বন্দরে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার, জাহাজ চলাচল শুরু ক্যালিফোর্নিয়ায় যুদ্ধ বিমান বিধ্বস্ত, নিহত ৮ ‘খুলনা উন্নয়ন কর্তৃপক্ষে’র নতুন চেয়ারম্যান শফিকুল আলম মনা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সিলেটে আওয়ামী লীগের বিক্ষোভ, আটক ৪

সিলেটে সুরমা নদীর পরিচ্ছন্নতায় তিন ব্রিটিশ এমপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেট সুরমা নদী দূষণের হাত থেকে রক্ষায় চলমান ‘ক্লিন সুরমা গ্রিন সিলেট’ প্রজেক্টের অংশ হিসেবে আবর্জনা পরিষ্কার করেছেন তিন ব্রিটিশ এমপিসহ কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের ২২ সদস্যের প্রতিনিধি দল।

আজ সোমবার নগরীর ক্বিনব্রিজের নিচে সুরমার দক্ষিণ তীর পরিষ্কার করেন তারা। ব্রিটিশ তিন এমপি হচ্ছেন- ইংল্যান্ডের কনজারভেটিভ পার্টির পল স্কালি, কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের প্রেসিডেন্ট এনি মারগারেট মেইন এবং বব ব্যাকম্যান।

প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ পরিচ্ছন্নতা অভিযানে তারা দল বেঁধে সুরমা নদী তীরের ময়লার স্তুপগুলোতে নেমে ময়লা পরিষ্কার করেন। এ সময় তারা পরিবেশ রক্ষার আন্দোলনে এখানে অংশগ্রহণ করতে পেরে গর্বিত বলে জানান। ব্রিটিশ এমপিরা ভবিষ্যতেও এ প্রজেক্টের সাথে সর্বাত্মক থাকার আশ্বাস প্রদান করেন এবং তরুণদেরকে উৎসাহ প্রদান করেন। এর আগে বৃটিশ এমপিদের ক্বিনব্রিজ এলাকায় গার্ড অব অনার দিয়ে বরণ করে নেন স্কাউট সদস্যরা।

এ কার্যক্রমে উপস্থিত ছিলেন- বাংলাদেশ স্কাউটস রেলওয়ে ডিস্ট্রিক্ট, ভলান্টিয়ার ফর বাংলাদেশ, সাইকেল ট্রাভেলার্স অফ সিলেট, সোশ্যাল ওয়ার্কার্স অফ সিলেট, রুরাল টু আরবান, অণুবীক্ষণসহ আরও অনেক সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবকেরা।

‘ক্লিন সুরমা গ্রিন সিলেট’ প্রজেক্টের মুখপাত্রদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২১ জুন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর উদ্বোধনের মাধ্যমে এই দীর্ঘমেয়াদী প্রজেক্টের পথচলা শুরু হয়। প্রজেক্ট শুরুকালীন সময় থেকেই সিলেট সিটি করপোরেশন তরুণদেরকে সবধরনের সহায়তা করে আসছে। এই প্রজেক্টে ব্রিটিশ এমপিদের অংশগ্রহণ নতুন মাইলফলক হিসেবে রচিত হয়েছে বলেও উল্লেখ করেন তারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ