শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত

ভিসি হঠাও আন্দোলনে উত্তাল বশেমুরবিপ্রবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছাত্রী বহিষ্কার কাণ্ডে এবার ফেঁসে যাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি নাসিরউদ্দিন।

যৌন কেলেঙ্কারি, দুর্নীতিসহ নানা অপরাধে অভিযুক্ত এই উপাচার্যের পদত্যাগের দাবিতে বুধবার রাত থেকেই আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রাত সাড়ে ৯টার দিকে অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগ চেয়ে শ্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, গেলো ১১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফাতেমা- তুজ-জিনিয়াকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা আন্দোলন শুরু করে। ফাতেমা- তুজ-জিনিয়া ডেইলি সান পত্রিকার প্রতিনিধি।

দেশজুড়ে ব্যাপক সমালোচনার মুখে বুধবার জিনিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে সাধারণ শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। তারা রাত সাড়ে ৯টায় হল থেকে বের হয়ে আন্দোলন শুরু করে।

আন্দোলনকারীরা এসময় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগ চেয়ে শ্লোগান দিতে থাকে। রাতে সাময়িকভাবে বিক্ষোভ স্থগিত করে আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ফের আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, গত এক বছরে অন্তত ২৭ জন শিক্ষার্থীকে তুচ্ছ কারণে বহিষ্কার করেছেন এই উপাচার্য। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিএনপি প্যানেলের সাবেক এই শিক্ষক বিশ্ববিদ্যালয়ের নানা রকম দুর্নীতি ও যৌন কেলেঙ্কারিতেও অভিযুক্ত। অবিলম্বে তিনি পদত্যাগ না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে সহকারী প্রক্টর মো. হাফিজুর রহমান জানান, এই আন্দোলনের পিছনে রাজনৈতিক প্রভাব থাকতে পারে। শিক্ষার্থীদের সাথে প্রশাসন খুব দ্রুত বসে বিষয়টির সমাধান করবে।

আরএম/